কলেজছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের ছাত্র মফিজুল ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে মদনপুরে কলেজের সামনেই এ মানববন্ধন করেন তাঁরা।শিক্ষার্থীরা জানান, তাঁদের সহপাঠী মফিজুলের খুনিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের শহিদুল্লার ছেলে ও কলেজছাত্র মফিজুল জমিসংক্রান্ত বিরোধে একই গ্রামের জাহিদুল, কামাল ও জুয়েলের হাতে খুন হন। গত বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহতাবস্থায় তাঁকে ফেলে যায় খুনিরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মফিজুল মারা যান।