প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুকোমল সূত্রধর নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সুকোমল গত বছর মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এলাকার অনেকে জানান, গতকাল দেওহাটা বাকালীপাড়া গ্রামের দিনমজুর কৃষ্ণ সূত্রধরের সঙ্গে তাঁর ছেলে সুকোমল মীর দেওহাটা গ্রামে কাজ করতে যান। দুপুরে কাজের সময় টিনের চালের সঙ্গে বিদ্যুতের তার মিশে যায়। এ সময় সুকোমল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সুকোমলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।