কলেজছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি লেকে গতকাল বুধবার দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে রাজীব হাওলাদার (১৬)৷ সে মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। ধানমন্ডি থানার পুলিশ জানায়, রাজীব ও তার কয়েকজন বন্ধু ধানমন্ডি লেকে গোসল করতে নামে। সাঁতার না জানায় রাজীব পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।