কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় থিউটোনিয়াস ত্রিপুরা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে থিউটোনিয়াস ফার্মগেটের গির্জা থেকে স্টার সানডের প্রার্থনা শেষে বিআরটিসির একটি বাসে কলেজের ছাত্রাবাসে ফিরছিল। কলেজের সামনে বাস থেকে নামার সময় সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। থিউটোনিয়াসের গ্রামের বাড়ি বান্দরবানের রুমা থানার জইতুনপাড়ায়। বাবা কেওয়ামং ত্রিপুরা। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক|