কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক পাখার আঘাতে ময়মনসিংহে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজছাত্রের নাম রাইসুল ইসলাম (১৭)। সে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায়। পুলিশ ও নিহতের সহপাঠীদের সূত্রে জানা যায়, সে কেওয়াটখালী এলাকার একটি মেসে থাকত। গতকাল সোমবার দুপুরে মেসে থাকাকালীন হঠাৎ টেবিলের ওপর দাঁড়ালে বৈদ্যুতিক পাখার সঙ্গে তাঁর মাথা লেগে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।