কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের পাশে বয়ে যাওয়া ভৈরব নদের পানিতে গোসল করতে গিয়ে নাজমুল হোসেন (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নাজমুল হোসেন মোনাখালী গ্রামের মধ্যপাড়ার আবদুল ওয়াদুদের ছেলে। তিনি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল রোববার সকাল সোয়া ছয়টার দিকে নাজমুল নদের মোনাখালী সেতুর নিচে গোসল করতে নামেন। এ সময় তিনি সাঁতরাতে থাকেন। একপর্যায়ে ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে যান। পরিবারের সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় পানিতে জাল ফেলে সকাল সাতটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করেন।