প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসা আহাম্মেদ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার বোদা সদর ইউনিয়নের বালাভীড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে এবং বীরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মুসা সকালে গোসলের পর বাড়ির আঙিনায় ঘরের সঙ্গে টানানো তারে (জিআই তার) কাপড় নাড়তে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ওই তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মুসাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোদা থানার ওসি আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।