কলেজছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্র সুমন আহম্মেদের মৃত্যুর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।গত শুক্রবার সুমন গৃহশিক্ষকতা করে বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের দুর্গারামপুর সেতুর উত্তর পাশে মাইক্রোবাসের চাপায় নিহত হন। সুমন ওই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সুমনের বাড়ি উপজেলার দশদোনা গ্রামে। তাঁর বাবা নেই, মা রেজিয়া বেগম ঝিয়ের কাজ করেন।কলেজ সূত্র জানায়, কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে।