প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার গুমানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র নবেলের লাশ গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শিকারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নবেল গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজে ব্যবসায় বাণিজ্য বিভাগের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকার কলেজশিক্ষক আনোয়ার হোসেনের ছেলে। গত সোমবার দুপুরে সে নিখোঁজ হয়।