প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাগড়া মোড় এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আবদুল ওয়াজেদ আলী নামের (৫৫) এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি পার্বতীপুরের শেরপুর গ্রামে। তিনি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর দুইটার দিকে কলেজ থেকে মোটরসাইকেলে করে ওয়াজেদ বাড়ি ফিরছিলেন। বাগড়া মোড়ে একটি ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।