কলেজশিক্ষককে দিগম্বর করার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ মজিবুর রহমান ফকিরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সাংসদের সমর্থকদের দিয়ে এক কলেজশিক্ষককে দিগম্বর করার প্রতিবাদে গতকাল সোমবার এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় ‘বিক্ষুব্ধ গৌরীপুর উপজেলাবাসী, ময়মনসিংহ’ ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ২২ জুন কলেজশিক্ষক সহযোগী অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ তাঁর কর্মস্থল থেকে ফেরার পথে উপজেলার কলতাপাড়ায় মজিবুর রহমানের নির্দেশে ২৫-৩০ জন টেনেহিঁচড়ে তাঁর গায়ের শার্ট ও প্যান্ট খুলে দিগম্বর করেন। সাংসদের নানা কার্যক্রমের প্রতিবাদ করায় ফরিদউদ্দিন আহমেদকে দিগম্বর হতে হয়। বিজ্ঞপ্তি।