কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার বিকেলে পিটিয়ে টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় সাবেকুন নাহার (৩০) ও মো. হোসেন (২৮) নামের দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে শামসুল আলমের স্ত্রী দিলশাত বেগম ৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে এ মামলা করেন। মামলায় মো. শামসুল আলমের চাচাতো ভাই আবদুল মালেককে প্রধান আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে আবুল কাশেমের স্ত্রী সাবেকুন নাহার (৩০) ও আনু মিয়ার ছেলে মো. হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
কলেজ সূত্র জানায়, টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীরা গতকাল রোববার বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতি পালন ও এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।