কলেজশিক্ষকদের কর্মবিরতি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও পদমর্যাদা সমস্যা নিরসনের দাবিতে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি গতকাল মঙ্গলবার শেষ করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে গত সোমবার থেকে এই কর্মসূচি পালিত হয়। কর্মবিরতির কারণে আগের দিনের মতো গতকালও রাজধানীসহ দেশের অন্যান্য সরকারি কলেজে ক্লাস হয়নি। সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেন এবার সরকার আলোচনা করে তাঁদের দাবিগুলো পূরণ করবে। না হলে ২২ জানুয়ারি সমিতির সাধারণ সভায় শিক্ষকেরা যে ধরনের কর্মসূচি দিতে বলবেন, সেটিই দিতে বাধ্য হবেন তাঁরা।