কলেজশিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গোলাম মোস্তফা নামের এক কলেজশিক্ষকের তিন মাসের কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিবানী ভট্টাচার্য গতকাল মঙ্গলবার এ রায় দেন।এর আগে ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করার পর তাঁর শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। গোলাম মোস্তফা মানিকগঞ্জ সদর উপজেলার জরিনা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর ছেলে খান আলতাফ ওই বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণীর ছাত্র।মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকাল নয়টার দিকে গোলাম মোস্তফা তাঁর ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুলের বারান্দায় অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে তিনি তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর হাত ধরে তাকে টেনে স্কুল ভবনের দ্বিতীয় তলায় নেওয়ার চেষ্টা করতে থাকেন। ওই শিক্ষার্থী চিৎকার দিলে বিদ্যালয়ে আসা অন্য অভিভাবকেরা এগিয়ে এলে গোলাম মোস্তফা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন অভিভাবক মিলে তাঁকে আটক করে সদর থানার পুলিশের হাতে তুলে দেন।এ ঘটনার পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ছেলে ও ওই মেয়েটি একই বিদ্যালয়ে লেখাপড়া করে। সেই হিসেবে মেয়েটি আমার মেয়ের মতোই। কোনো খারাপ উদ্দেশ্যে নয়, এমনি আদরের ছলে মেয়েটির হাত ধরেছিলাম।’সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।