কলেজশিক্ষকেরা অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে কলেজশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একটি নির্দেশনাপত্র জারি করেছে।এতে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজে কিছু শিক্ষক ক্লাসের সময় ছাড়া কর্মস্থলে উপস্থিত থাকেন না। এ ছাড়া বিনা অনুমতিতে প্রায়ই তাঁরা কর্মস্থলে অনুপস্থিত থাকেন, যা তাঁদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরনের আচরণ নিয়মের পরিপন্থী। অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সরকারি শিক্ষকদেরও (সরকারি ছুটি ছাড়া) নিয়মিত কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বেসরকারি কলেজের ক্ষেত্রেও কিছুসংখ্যক শিক্ষক এ ধরনের আচরণ করছেন বলে দেখা যাচ্ছে। এতে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।