কলেজশিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম (১৮)। তিনি ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। রাকিবের বাবার নাম আনোয়ার হোসেন। মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, রাকিব বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।