প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর। প্রাক্তন শিক্ষার্থীদের বিদ্যালয়ের কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। আয়োজক সূত্র জানায়, আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করা হবে। অনুষ্ঠানের আয়োজন করছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কলেজিয়েটস।’ তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, লেখক হূমায়ুন আহমেদ, ড. মনোয়ার হোসেন, ড. জাফর ইকবালসহ ৪০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।