কলেজে চিকিৎসাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে চিকিৎসাকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, উপাধ্যক্ষ মো. আলীম মাহমুদ, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অধ্যক্ষ বলেন, ২৫ হাজার শিক্ষার্থী ও দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী এই চিকিৎসাকেন্দ্রে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একজন এমবিবিএস চিকিৎসক এ সেবা দেবেন।