প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে মোজাম্মেল হক ডিগ্রি কলেজ থেকে ১৫টি ল্যাপটপ চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে নৈশপ্রহরী না থাকার সুযোগে কলেজের ল্যাবের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি করে দুর্বৃত্তরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অধ্যক্ষের অবহেলাতেই কলেজের ল্যাপটপগুলো চুরি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি