কলেজে নবীনবরণ না করায় শ্রেণীকক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনবরণ না করার অভিযোগ তুলে বগুড়ার সান্তাহার সরকারি কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সোমবার বেলা ১১টায় শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।কলেজ ছাত্রলীগের নেতা দোলনসহ কয়েকজন ছাত্রনেতা জানান, শিক্ষার্থীদের দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ নবীনবরণ করার সিদ্ধান্ত নেয়। এ জন্য শিক্ষক ও ছাত্রনেতাদের সমন্বয়ে নবীনবরণ উদ্যাপন কমিটি গঠন করা হয়। কমিটি প্রথমে ২১ সেপ্টেম্বর, তারপর ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করে। কিন্তু দুর্গাপূজার কারণে সূচি পরিবর্তন করে ৯ অক্টোবর করা হয়। এদিন ইন্টারনেট উৎসব করার কারণে ১০ অক্টোবর দিন ধার্য করে। কিন্তু এদিনও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এ কারণে শ্রেণীকক্ষে তালা দিয়ে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।