কলেজে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সিলেটের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা। গতকাল রোববার সিলেট এমসি কলেজের প্রধান ফটকের সামনে সমিতির এমসি কলেজ শাখা আয়োজিত মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।