কলেজে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক নিয়োগের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা কলেজের প্রধান ফটকের সামনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছে।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ কমিটির আহ্বায়ক কৃষ্টি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক নাজির হোসেন, সদর থানার সভাপতি কবির হোসেন, কলেজ শাখার সদস্যসচিব স্বাগতম চাকমা প্রমুখ।বক্তারা বলেন, জেলার অন্যতম বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি কলেজ নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষক-সংকট। দীর্ঘ পাঁচ বছর ধরে কলেজের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নেই। কখনো অতিথি শিক্ষক, কখনো বা অন্য বিভাগের শিক্ষক দিয়ে এই বিভাগ চালু রাখা হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের দাবি জানান।