কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার তোজাম্মেল হোসেন মেমোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হাবিবা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অদক্ষতা ও আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আল মাহমুদকে গতকাল সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
আল মাহমুদ বলেন, ‘কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতির চিঠি পেয়েছি। অচিরেই আমি দায়িত্ব বুঝে নেব।’
কলেজ সূত্র জানায়, হাবিবা নাহারের বিরুদ্ধে ফরম পূরণ, প্রবেশপত্র দেওয়া, কলেজে ভর্তি করানো ও পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি হাবিবা নাহারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পায়।
গত ১০ জুন প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।