কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জের তোজাম্মেল হোসেন মেমোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হাবিবা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অদক্ষতা ও আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আল মাহমুদকে গতকাল সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আল মাহমুদ বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সভাপতির চিঠি তিনি পেয়েছেন।