কলেজের ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল রোববার দুপুরে শাহমিনা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্র দাবি করেছে। তিনি ইডেন কলেজের স্নাতক মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, শাহমিনা উত্তর যাত্রাবাড়ীতে তাঁর চাচা সাখাওয়াত হোসেনের বাসায় থেকে পড়ালেখা করতেন। গতকাল দুপুরে সাখাওয়াত হোসেন সংজ্ঞাহীন অবস্থায় শাহমিনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।