কলেজের তহবিল তছরুপের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সোয়া কোটি টাকার তহবিল তছরুপের তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি কমিটি কলেজে এসে তদন্তের কাজ শুরু করে।
বৃন্দাবন সরকারি কলেজ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য অন্যত্র বদলি হন। গত ৫ এপ্রিল তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক মো. বদরুজ্জামান চৌধুরী। নতুন অধ্যক্ষ গত বছরের ১ জুলাই থেকে গত ৬ এপ্রিল পর্যন্ত ১০ মাসে কলেজের সব হিসাব নিরীক্ষা (অডিট) করান। তাতে তিনি ১ কোটি ১৮ লাখ ৪১১ টাকার অনিয়ম খুঁজে পান।
অধ্যক্ষ পরপর তিনবার লিখিতভাবে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানান। এ নিয়ে গত ৮ জুলাই প্রথম আলোতে ‘বৃন্দাবন সরকারি কলেজ তহবিল, সোয়া কোটি টাকার হদিস নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।