কলেজের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার পশ্চিমাঞ্চলের চরনারচর ইউনিয়ন ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের সংযোগস্থল শ্যামারচর বাজারে কলেজ প্রতিষ্ঠার দাবি উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামারচর বাজারের ব্রজেন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক বৃত্তি প্রদান সভায় দুই ইউনিয়নের লোকজন কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। রুবেল সঞ্চৃতি সংসদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস।  দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি