কলেজের ভবন করে দিলেন বদিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ব্যক্তিগত অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবন করে দিলেন ঢাকার এমটারনেট গ্রুপের চেয়ারম্যান এ কে এম বদিউল আলম। বদিউল আলমের বাড়ি কসবার আড়াইবাড়ি গ্রামে ও তিনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি।
গতকাল শনিবার ভবনটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, আইনমন্ত্রী আনিসুল হক।
কলেজ সূত্রে জানা গেছে, বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দ্রভূষণ ভৌমিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া।
এ সময় উপজেলা পরিষদের (সাধারণ) ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।