কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে। গতকাল সকাল ১০টায় থেকে তারা ক্লাস বর্জন করছেন।চৌধুরী সেলিম আহমেদ বলেন, ‘কলেজে শৌচাগার, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নেই। শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেন না। কলেজ চলাকালে প্রাইভেট পড়ান। এসব অনিয়মের কারণে আমরা ক্লাস বর্জন করেছি।’অভিযোগের ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সফিউর রহমান সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, কলেজে বর্তমানে বাংলা, ইংরেজিসহ ১৪টি শিক্ষকের পদ শূন্য। যেসব শিক্ষক আছেন, তাঁদের ক্লাস নিতে এ জন্য একটু বেগ পেতে হয়। ছাত্রছাত্রীরা ভুল বুঝেছে।