কলের লাঙল উল্টে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে কলের লাঙল (ট্রাক্টর) উল্টে মনোয়ার হোসেন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মনোয়ার উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলা চকদুলু এলাকার লিয়াকত আলী নামের এক ব্যক্তির ইটভাটার জন্য কাঠ আনতে ট্রাক্টর নিয়ে আফতাবগঞ্জ এলাকায় যান মনোয়ার হোসেন। রাত ১০টার দিকে কাঠ নিয়ে ফেরার সময় মাদারপুর এলাকায় পৌঁছালে কাঠভর্তি ট্রাক্টরটি উল্টে যায়। কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মনোয়ার মারা যান।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির পরিবারকে দেওয়া হয়েছে।