কলের লাঙল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ জন কৃষকের প্রত্যেককে একটি করে কলের লাঙল দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব কলের লাঙল বিতরণ করেন সাংসদ ইউনুছ আলী সরকার।
উপস্থিত ছিলেন ইউএনও আহসান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মো. ফজলে এলাহী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান প্রমুখ। এর আগে সাংসদ ইউনুছ সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করেন।