কলোনিতে আগুন, তিনটি বসতঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলওয়ে স্টেশন কলোনিতে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আজ শনিবার এই অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর কণা চক্রবর্তী জানান, দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুনের কারণ বৈদ্যুতিক গোলযোগ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গিয়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
