কলোম্বিয়ায় আটক বাংলাদেশিসহ ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার ৩৭ জন ভিসাহীন অভিবাসীকে আটক করেছে কলোম্বিয়া। মানব পাচারকারীরা ওই অভিবাসীদের কলোম্বিয়ায় ছেড়ে গেলে আটক করা হয় তাঁদের। আটক হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছেন নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক।
কলোম্বিয়ার নৌবাহিনী গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, মানবপাচারকারীরা ভিসাহীন অভিবাসীদের ফেলে রেখে যায়। এরপর পানামা সীমান্তবর্তী কলোম্বিয়ার রিওসুকিও শহরের কাছ থেকে তাঁদের উদ্ধার করা হয়। এঁদের একজন নারী, বাকি সবাই পুরুষ। তাঁদের বন্দরনগর টার্বোতে পাঠানো হয়েছে।