প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্পনা চাকমার অপহরণের ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে কানাডাভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর দি ইনডিজেনাস পিপলস অব সিএইচটি (আইসিআইপি-সিএইচটি)। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে সংগঠনটি এ আহ্বান জানায়।১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। তিনি হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) সাংগঠনিক সম্পাদক ছিলেন। অপহরণের সময় তাঁর ভাই কালিন্দী কুমার ও লাল বিহারী চাকমা তিন অপহরণকারীকে চিনতে পারেন। ওই অপহরণকারীরা হলেন স্থানীয় কছইছড়ি সেনাক্যাম্পের লে. ফেরদৌস ও ভিডিপির সদস্য নূরুল হক ও সালেহ আহম্মদ। পরে ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন।