কল্পনা চাকমা অপহরণ মামলার পুনঃ তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপ-জেলার আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পুনঃ তদন্ত শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার লাল্যাঘোনা গ্রামে তদন্তে যান পুলিশ সুপার।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি ছিল কল্পনা চাকমার অপহরণ মামলার শুনানি। এতে মামলার বাদী কালিন্দী কুমার চাকমা তদন্ত প্রতিবেদনে আপত্তি জানালে আদালত শুনানি মুলতবি ঘোষণা করেন। পরে ১৫ জানুয়ারি রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সিরাজুল্লাহ কুতুবী পুলিশ সুপারকে মামলা পুনঃ তদন্তের নির্দেশ দেন। কল্পনা চাকমার বড় ভাই মামলার বাদী কালিন্দী কুমার চাকমা অভিযোগ করে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী, ২০ মার্চ ছিল পুনঃ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু আজ (গতকাল) পুলিশ সুপার তদন্ত করতে এসেছেন। এতে নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয় দেখা দিয়েছে।’তবে পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘এর আগে অনেক তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর আমাকে সেই প্রতিবেদনগুলো পড়তে হয়েছে। মামলার বাদীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব।’ আগে যেসব প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলোতে উপযুক্ত প্রমাণ না থাকায় অভিযুক্ত আসামিদের বাদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদিকা কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১১ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করেন সশস্ত্র ব্যক্তিরা।বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর বাঘাইছড়ি থানার এসআই ফারুক আহমঞ্চদ ২০১০ সালের ২১ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।