কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কল্পনা চাকমার অপহরণের ১৮তম বার্ষিকীতে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূিচ পালন করে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, কল্পনা চাকমা অপহরণ মামলার বাদী পক্ষের আইনজীবী ও ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিমিতা চাকমা প্রমুখ।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে একই দাবিতে গতকাল মিছিল ও সমাবেশ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম হিল উইমেনস ফেডারেশনের (এইচডব্লিউএফ) উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।