কল্পনা বিচারহীনতার নিকৃষ্ট শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, কল্পনা চাকমার অপহরণের এ দিনটি জাতীয় কলঙ্কের দিন। কল্পনা বিচারহীনতার নিকৃষ্ট শিকার। এ ধরনের কলঙ্ক মুছতে হলে রাষ্ট্রকে বিচারহীনতা সংস্কৃতির অবসান ঘটাতেই হবে।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কল্পনা চাকমা অপহরণের ২০ বছর উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন। পঙ্কজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশে নিপীড়নের প্রধান দুর্বল জায়গা হচ্ছে নারী ও শিশুর ওপর সহিংসতা, অত্যাচার। আর এ অত্যাচারের প্রতীক হয়ে কল্পনা চাকমা চিরদিন অমলিন থাকবেন। কল্পনা চাকমার সংগ্রাম, তাঁর চেতনা ধারণ করে ভবিষ্যতে হাজারো কল্পনার সৃষ্টি হবে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, কল্পনা চাকমা এক বিদ্রোহের নাম, বিপ্লবের নাম। যে বিদ্রোহের লক্ষ্য ছিল পার্বত্য অঞ্চলের নিপীড়িত মানুষের অধিকার, স্বাধিকার আদায়।