কল্যাণ তহবিলের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হাতে নিহত সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদের পরিবারের জন্য করা কল্যাণ তহবিলের সাত লাখ ২২ হাজার টাকা তাঁর সহধর্মিণী আফরোজা আক্তারকে দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই টাকার চেক তুলে দেন সরকারের বেতন ও চাকরি কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন। নিজস্ব প্রতিবেদক