কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের দাবি জানিয়েছেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা কোনো বিশেষ সুযোগ-সুবিধা ছাড়াই অবসরে চলে যাওয়ায় টাইমস্কেল, ইনক্রিমেন্ট, আনুতোষিক এলপিআর ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে: প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং পরিবারকে মাসিক পেনশন প্রদান। এলপিআর প্রদান। পোষ্য কোটা প্রদান। প্রত্যেক পারিবারিক এককালীন আর্থিক সহায়তা প্রদান। বকেয়া বেতন ভাতা প্রদান (চাকরি জীবনে না পাওয়া)। চাকরি জীবনে না পাওয়া সুবিধা যেমন: টাইমস্কেল, ইনক্রিমেন্ট, আনুতোষিক প্রদান। কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদান।
সংগঠনের সভাপতি রেয়াজ উদ্দিনের সভাপতিত্বে মহাসচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।