কল্যাণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ লাইনস ড্রিল শেডে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জিহাদুল কবির। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পাঁচ থানায় সিএসবি কার্যক্রম গতিশীল করার জন্য একটি করে কম্পিউটার দেওয়া হয়। রাজবাড়ী প্রতিনিধি|