কল্যাণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় গতকাল রোববার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত সাত পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কানাইলাল সরকারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।