প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, মুহাম্মদ রাশিদুল হকসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত এপ্রিল মাসে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য সদর থানার ওসি জাকিরুল ইসলামকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এসআই আবদুল আনাম, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মামুন হোসেনকে সম্মাননা দেওয়া হয়।