প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসপি সালমা বেগম। এতে বক্তব্য দেন এএসপি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আছাদুজ্জামান প্রমুখ। সভায় গত মাসে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই কামাল হোসেন ভূঁইয়াকে এবং ডাকাত গ্রেপ্তার ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই জাহিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া অবসরজনিত কারণে পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।