কল্যাণ সুবিধার চেক পেলেন ১৭৩ শিক্ষক-কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রাধিকারভিত্তিতে অবসরপ্রাপ্ত ১৭৩ জন মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার চেক দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁদের হাতে চেক তুলে দেন। শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অতিরিক্ত শিক্ষাসচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।