কল্যাণপুরে ডিএনসিসির উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুর এলাকার প্রায় তিন কিলোমিটার সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ২৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার এ উচ্ছেদ অভিযান চালায়।
গতকালের উচ্ছেদ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদের পাশাপাশি যাত্রীসাধারণের ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছিল এমন দুটি যাত্রীছাউনি সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়। ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসির তত্ত্বাবধানে থাকা যাত্রীছাউনিগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাউনিগুলো আধুনিক সুযোগ-সুবিধা ও যাত্রীবান্ধব করে নতুন করে নির্মাণ করা হবে।