কল্যাণপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে দুই যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে গত সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়কালে শাহাদত হোসেন ও শামীম নামের দুই যুবক আহত হয়েছে। তাদের কাছ থেকে গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশি প্রহরায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) তাদের ভর্তি করা হয়েছে। শাহাদত ও শামীম নিজেদের বাংলা কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে দাবি করেছে। পুলিশ তাদের ধরে কল্যাণপুরে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে বলে তারা অভিযোগ করেছে।