কল্যাণপুরের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে মিরপুর মডেল থানায় মামলাটি হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব বলেন, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। অভিযানে নিহত নয় জঙ্গি ও আহত একজনসহ বেশ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার মূল অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। পুলিশ বলছে, তাঁরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
নিহত নয়জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের তিনজন ছিলেন ঢাকার বাসিন্দা। অন্যদের বাড়ি দিনাজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও নোয়াখালী।
আরও পড়ুন: