কল্যাণপুর বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গেলে প্রতিরোধ সৃষ্টি করেন বস্তির বাসিন্দারা। ছবি: আবদুস সালাম
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গেলে প্রতিরোধ সৃষ্টি করেন বস্তির বাসিন্দারা। ছবি: আবদুস সালাম

আজ সকাল থেকে গণপূর্ত বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উচ্ছেদের জন্য যান। যদিও বাধার মুখে বস্তি উচ্ছেদ শুরু করতে পারেননি তিনি। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক। প্রতিবেদক জানিয়েছেন, বস্তির সামনের কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে বাধার মুখে বস্তি উচ্ছেদ শুরু করা যায়নি।

আরও  পড়ুন..