কষ্টিপাথরসহ শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের মোল্লাবাড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গতকাল বুধবার একটি কষ্টিপাথর উদ্ধার করেছেন। পুলিশ এ সময় একজনকে গ্রেপ্তার করে।ডিবির উপপরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে চাটখিলের একটি বেসরকারি কলেজের শিক্ষক ওমর ফারুকের কাছ থেকে ৪৭ কেজি ওজনের কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।এসআই গতকাল বিকেলে জানান, ওমর ফারুকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিদেরখিল গ্রামে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।সাংবাদিকদের কাছে ওমর ফারুক বলেন, তিনি তাঁর ভাই ইউসুফের কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে কষ্টিপাথরটি কিনেছেন।