কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষের কাছে গতকাল সোমবার দুপুরে সাড়ে ১৮ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বুদ্ধমূর্তি হস্তান্তর করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। প্রত্নতত্ত্ব বিভাগ চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান ও ময়নামতি জাদুঘরের কাস্টডিয়ান আহমেদ আবদুল্লাহ ওই মূর্তি গ্রহণ করেন। প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক বলেন, গত ৮ মে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পুকুর পুনঃখনন করতে গিয়ে শ্রমিকেরা মাটির নিচে ওই বুদ্ধমূর্তির সন্ধান পান। ওই মূর্তির উচ্চতা ১৮ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি। কালো রঙের পাথর দিয়ে ওই মূর্তি তৈরি। গত ২৭ মে কুমিল্লার একটি আদালত মূর্তিটি সংরক্ষণের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।